দেশের অন্যতম শীর্ষ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আবদুল গণী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭০ বছর।
জানা গেছে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আগামীকাল সকাল ১০টায় ফরিদাবাদ মাদরাসার মাঠে মাওলানা আবদুল গণীর জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।











