spot_img
spot_img

জর্ডানের সংসদের ভেতর এমপিদের তুমুল মারামারি

সংসদে অধিবেশন চলাকালীন কিল-ঘুষিতে জড়িয়ে পড়েছেন মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের আইনপ্রণেতারা। এসময় একজন আরেকজনকে কিলঘুষি দিতে এবং তীব্র বাক-বিতণ্ডা করতেও দেখা যায়।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সংসদ অধিবেশনে কয়েকজন আইনপ্রণেতার উত্তপ্ত বাক্য-বিনিময়ের পর মারামারি শুরু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

জানা যায়, সংসদে অধিবেশন চলাকালীন একজন আইনপ্রণেতা বিতর্কিত মন্তব্য করেন। তার ওই মন্তব্য ঘিরে আইনপ্রণেতাদের মধ্যে তীব্র বাক-বিতণ্ডা শুরু হয়। পরে সংসদের স্পিকার ওই আইনপ্রণেতাকে সংসদ কক্ষ ত্যাগ করার আহ্বান জানান।

স্পিকারের এই আহ্বানের পর সংসদের বেশ কয়েকজন আইনপ্রণেতা একে অপরকে লক্ষ্য করে কিল-ঘুষি মারতে থাকেন। দেশটির সরকারি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত সংসদ অধিবেশনের ভিডিও ফুটেজে দেখা যায়, কয়েকজন এমপি পরস্পরকে কিল-ঘুষি মারছেন। এ সময় ঘুষি খেয়ে একজন আইনপ্রণেতা মেঝেতে পড়ে যান।

জর্ডানের সংসদে এই মারামারি কয়েক মিনিট ধরে চলে। এ সময় সংসদ সদস্যরা চিৎকার চেঁচামেচিও করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ