spot_img

প্রত্যাশা পূরণ করতে না পারায় ভোটারদের মনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, অনেক সময় অনেক কাজ করার পরেও ছোট একটি প্রত্যাশা পূরণ করতে না পারার কারণে ভোটারদের মনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। কারণ জনপ্রতিনিধিদের কাছে প্রত্যাশা অনেক থাকে। সে প্রত্যাশার মধ্যে অনেক সময় আমাদের উপর বড় চাপও থাকে। সব প্রত্যাশা আমরা পূরণ করতে পারি না।

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তৃতীয় ধাপে সদর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদ্য নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ এমন একটি ইউনিট, পুরো দেশের মধ্যে যা আছে, তা ইউনিয়নে আছে। অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, জ্বালানি, যাতায়াত, পরিবেশসহ রাষ্ট্রের যত কাজ সবকিছুই এই উনিটের মধ্যে আছে। ইউনিয়ন পরিষদের যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা যদি তাদের ইউনিয়ন পরিষদটিকে সুষ্ঠু ও সঠিকভাবে পরিচালনা এবং ভাল কাজ করতে পারেন তাহলে দেশ সব ক্ষেত্রে ভাল উন্নয়ন করবে। আপনারা দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ