spot_img

বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর কর্মী সম্মেলন স্থগিত

বিরোধী জোটের কর্মসূচী থাকার কারণে প্রশাসনের অনুমতি না পাওয়ায় ৩০ ডিসেম্বরের বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর কর্মী সম্মেলন স্থগিত করা হয়েছে।

আজ (২৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে সংগঠনটির ঢাকা মহানগর সভাপতি মাওলানা আতাউল্লাহ আমীন একথা জানান।

সংবাদ সম্মেলনে মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, বিরোধী জোটের কর্মসূচী থাকায় বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা প্রকাশ করে আমাদের সম্মেলনের অনুমতি না দিয়ে পুলিশ ব্যর্থতার পরিচয় দিয়েছে।

এভাবে কর্মসূচীতে বাঁধা দিলে বড় ধরণের ক্ষোভের বিস্ফোরণ হতে পারে বলেও আশঙ্কা ব্যক্ত করেন মাওলানা আতাউল্লাহ আমীন। একই সাথে সম্মেলন করতে না দিয়ে সরকার রাজনীতির স্বাভাবিক পথকে ব্যহত করছে বলেও তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলন থেকে কর্মসূচী পিছাতে না পারার কারণও ব্যক্ষা করেন মাওলানা আতাউল্লাহ আমীন।

আগামী ৭ ফেব্রুয়ারির আগে দলের মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তি দাবি করেন মাওলানা আতাউল্লাহ আমীন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হুসাইন, কেন্দ্রীয় সহকারী বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা হাসান জুনাইদ, ঢাকা মহাগনরীর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা আতিকুল্লাহ, সহ সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আবু হানিফ নোমান প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ