মঙ্গলবার | ২০ জানুয়ারি | ২০২৬
spot_img

বিএনপি এখন আর গোপনে নয়, প্রকাশ্যেই ষড়যন্ত্র করছে: মির্জা আজম

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, বিএনপি এখন আর গোপনে ষড়যন্ত্র করছে না, প্রকাশ্যেই করছে। প্রকাশে ঘোষণা দিচ্ছে সরকারের পতন ঘটাবে। তারা নতুন ২৭ কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচি হাস্যকর। তাদের মুখে এমন কর্মসূচি শোভা পায় না। তারা যে ষড়যন্ত্র করছে, তার জন্য আমাদের সজাগ থাকতে হবে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, তারা ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে আগামীকাল সরকারের পতন ঘটাতে। তারা যদি সরকারের পতন ঘটানোর কোনো কর্মসূচি নিয়ে থাকে তাহলে আমাদের দায়িত্ব হবে পাহারাদার হিসেবে সরকারকে পাহারা দেওয়া।

তিনি বলেন, বিএনপির গণমিছিল ছিল ২৪ ডিসেম্বর। সেদিন আমাদের জাতীয় সম্মেলন ছিল। এমনকি আওয়ামী লীগের পক্ষ থেকে তারিখ পরিবর্তনের জন্য আহ্বান জানিয়েছিলেন পার্টির সাধারণ সম্পাদক। তারা তারিখ পরিবর্তন করেছে। সেই তারিখ পরিবর্তনের মধ্যেই আমরা একটা রহস্য খুঁজে পেয়েছি এবং ষড়যন্ত্রের গন্ধ পেয়েছি।

তিনি আরও বলেন, ‘গত ২৪ তারিখ ছিল শনিবার। আমরা যারা রাজনীতি করি, শুক্রবার কোনো কর্মসূচি পারতপক্ষে দেই না। দেওয়া হয় না। কিন্তু তাদের পরিবর্তিত তারিখ দিয়েছে শুক্রবার। এটা আমাদের খুব গভীরভাবে ভেবে দেখতে হবে। শুক্রবার দেওয়ার কারণ কী? তাদের সঙ্গে আছে জঙ্গি, যুদ্ধপরাধী ও জামায়াতের মতো বড় ষড়যন্ত্রকারী দল। সেই কারণে শুক্রবারের এই কর্মসূচি নিয়ে আমাদের ভেবে দেখতে হবে।’

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ