spot_img

দেশ মেট্রোরেল যুগে প্রবেশ করলেও মানুষের জীবনের সংকট কাটেনি : মেনন

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশ মেট্রোরেল যুগে প্রবেশ করলেও মানুষের জীবনের সংকট কাটেনি। মানুষকে তার খাবারের জন্য প্রতিদিন টিসিবির ট্রাকের পেছনে লাইন দিতে হয়। একটু বিদ্যুতের জন্য ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে কাটাতে হয়।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা আইনজীবী সমিতি মিলনায়তনে ওয়ার্কার্স পার্টির সুর্বণজয়ন্তী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, বিএনপি ভ্রান্ত রাজনীতিতে রয়েছে। তারা ১০ দফার মাধ্যমে সাম্প্রদায়িকতা ও ‘জঙ্গিবাদ’র উত্থান ঘটনাতে চায়। জনগণকে সম্মিলিতভাবে শাসন, শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ