spot_img

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি হত্যার মধ্য দিয়ে দেশের দুর্বল পররাষ্ট্র নীতি ফুটে উঠেছে : মাওলানা ইউনুছ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, বাংলাদেশের সীমান্তে বিএসএফ এর হাতে অব্যাহতভাবে বাংলাদেশী নাগরিক হত্যার ঘটনা ঘটলেও এর জোরালো কোন প্রতিবাদ না হওয়ায় হত্যাকাণ্ডের মাত্রা ক্রমেই বেড়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ‘লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি সাদিক হোসেন ও মংলু মিয়া নিহত হওয়ার ঘটনায়’ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এসব কথা বলেন তিনি।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, দেশের দুর্বল পররাষ্ট্র নীতির ফলে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে যাচ্ছে। তিনি অবিলম্বে এই হত্যাকান্ডের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানোর দাবি জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ