spot_img

জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলাম শিক্ষাকে গুরুত্বহীন করার পরিণতি শুভ হবে না: জমিয়ত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা তাদের জীবনের সর্বক্ষেত্রে স্বীয় ধর্ম ইসলামকে অগ্রাধিকার দিয়ে থাকেন। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানেও অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থী মুসলিম হওয়ায় জাতীয় শিক্ষা কারিকুলামেও ইসলাম শিক্ষা অগ্রাধিকার পাওয়ার দাবী রাখে। অথচ আজ পাঠ্যপুস্তকে এই ইসলাম শিক্ষাকে গুরুত্বহীন করা হয়েছে। অন্যদিকে পাঠ্যপুস্তকে ঈমানবিরোধী গল্প,রচনা ও কবিতা যুক্ত করে মুসলিম শিক্ষার্থীদের জন্মগত ঈমানী চেতনাকে ধ্বংস করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা আজ পরিস্কার ভাষায় বলছি, এই ভয়ংকর পরিকল্পনার পরিণতি কখনোই শুভ হবে না।

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর মতিঝিলস্থ ক্রিড়া সমিতি মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সদস্য সম্মেলন ও কাউন্সিলে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

নেতৃবৃন্দ সরকারকে জনগণের মনের ভাষা বুঝার আহবান জানিয়ে আরো বলেন, ভোটাধিকার ও বাকস্বাধীনতাসহ গণমানুষের সকল মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের ইতিপূর্বেকার দাবী-দাওয়া ও প্রস্তাবনাসমুহ মেনে নিতে হবে।

ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মাওলানা মকবূল হোসাইন কাসেমীর সভাপতিত্ব ও সদস্যসচিব মাওলানা নূর মোহাম্মদ কাসেমীর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া প্রমুখ।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাওলানা লোকমান মাজহারী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী আফজাল হোসাইন রহমানী, মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, অর্থ সম্পাদক মুফতী জাকির হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতী জাবের কাসেমী, কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতী বশীরুল হাসান খাদিমানী, ছাত্র বিষয়ক সম্পাদক মুফতী মাহবুবুল আলম, মাওলানা নূরুল আলম ইসহাকী, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা হাফেজ ওমর আলী, যুব জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি ইখলাসুর রহমান রিয়াদ, মুফতী আনীসুর রহমান, মাওলানা সাইফুর রহমান, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা বিনয়ামীন, মাওলানা ফখরুল ইসলাম প্রমুখ।

কাউন্সিলে আগামী ৩ বছর মেয়াদের জন্য শাইখুল হাদীস মাওলানা মকবূল হোসাইন কাসেমীকে সভাপতি, শাইখুল হাদীস মাওলানা লোকমান মাজহারীকে সিনিয়র সহ-সভাপতি, শাইখুল হাদীস মাওলানা নূর মোহাম্মদ কাসেমীকে সাধারণ সম্পাদক ও মুফতী জাবের কাসেমীকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্যবিশিষ্ট জমিয়ত ঢাকা মহানগর উত্তরের পূর্ণাঙ্গ কমিটি আগত কাউন্সিলরদের কন্ঠ ভোটে অনুমোদিত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ