spot_img
spot_img

নবপ্রজন্মকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র প্রতিহত করা হবে: মাওলানা ইসলামাবাদী

মাহবুবুল মান্নান: সদ্য কারামুক্ত বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির যুগ্ম- মহাসচিব মাওলানা মুহাম্মদ আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, নাস্তিক-মুরতাদ অপশক্তি এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ঈমান-আকিদা ও তাহযীব-তামাদ্দুনের বিরুদ্ধে গভীর চক্রান্তে মেতে উঠেছে। এরই অংশ হিসেবে শিক্ষা সিলেবাসে সুকৌশলে বিবর্তনবাদ তত্ত্ব ও অবান্তর কল্প-কাহিনী সন্নিবেশিত করা হয়েছে। নবপ্রজন্মের কোমল অন্তরে ইসলাম বিদ্বেষ সৃষ্টি ও নাস্তিক্যবাদের বীজ বপন করার এই সুগভীর ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

তিনি কক্সবাজারে সংক্ষিপ্ত সফরকালে নেজামে ইসলাম পার্টির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

রোববার(২৯ জানুয়ারি) সকালে জেলা নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা আব্দুল খালেক নিজামীর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ইনআমুল হক কুতুবী।

এছাড়াও বক্তব্য রাখেন, জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ আমানুল হক আমান, অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, কক্সবাজার শহর আমীর মাওলানা খালেদ সাইফী, নায়েবে আমীর মাওলানা হাফেজ জয়নাল আবেদীন, হাফেজ মোহাম্মদ সালেম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইউছুফ মক্কী প্রমুখ।

সংক্ষিপ্ত সফরকালে তিনি নেজামে ইসলাম পার্টির সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও মহাসচিব মাওলানা নুরুল হক আরমান রহ. এর কবর যিয়ারত করেন। পরে তিনি কক্সবাজার দারুল কুরআন কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা কারী জহিরুল হকসহ বিশিষ্ট ওলামায়েকেরামের সাথে মতবিনিময় করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ