ওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও অর্জনে যারা অপবাদ দেয় তারা চোখে দেখে না। তারা দিনের আলোয় রাতের অন্ধকার দেখতে পায়।
বুধবার (৩০ মার্চ) সকালে রাজধানীর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে হাসুমনি’র পাঠশালা আয়োজিত ‘জয় বাংলা আর্ট ক্যাম্প’ চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান
তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ইতিহাস থেকে যারা বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চেয়েছিল তারাই আজ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।
হাসুমনি পাঠশালার সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য মারুফা আক্তার পপির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটন ও শিল্পী শাহাবুদ্দিন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।










