spot_img

রাশিয়ার সেনা ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন

রাশিয়ার মধ্যে অবস্থিত রুশ সেনা ক্যাম্পে ইউক্রেনের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে নিউইয়র্ক টাইমস ও ডেইলি মেইলের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, প্রকাশিত ফুটেজে দেখা গেছে স্থানীয় সময় মঙ্গলবার রাতে পশ্চিম রাশিয়ার বেলগোরোড এলাকায় একটি ক্যাম্পে ইউক্রেনের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ধারণা করা হচ্ছে রুশ ওই ক্যাম্পটি আসলে একটি অস্ত্র গুদাম।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের স্থানটি রাশিয়ান-ইউক্রেনীয় সীমান্ত থেকে মাত্র ১২ মাইল দূরে বেলগোরোড শহরের বাইরে ক্রাসনি ওকত্যাবর গ্রামের কাছে অবস্থিত। ইউক্রেন থেকেও ওই বিস্ফোরণের আগুন দেখা গেছে বলে ডেইলি মেইল জানিয়েছে।

এদিকে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ