রবিবার | ১৪ ডিসেম্বর | ২০২৫

আওয়ামী লীগ আর পুলিশের মধ্যে কোনো পার্থক্য নেই: রিজভী

এখন আওয়ামী লীগ, যুবলীগ আর পুলিশের মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভী।

তিনি বলেন, বিএনপি যেকোনো মুহূর্তে আত্মত্যাগ করতে প্রস্তুত। স্থানীয় প্রশাসন কোনো জায়গায় মিছিল ও জনসমাবেশ করতে দেয় না। গণতন্ত্রের যে অধিকার সেটিও রুদ্ধ করছে বর্তমান সরকার। এখন আওয়ামী লীগ, যুবলীগ আর পুলিশের মধ্যে কোনো পার্থক্য নেই।

বুধবার (৩০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একজন পুলিশ কমিশনার অশালীন মন্তব্য করেছেন। একজন পুলিশ কর্মকর্তার নিরপেক্ষ থাকার কথা। শেখ হাসিনার বক্তব্য, ওবায়দুল কাদেরের বক্তব্য, হাসান মাহমুদের বক্তব্যের সাথে পুলিশ কমিশনারের বক্তব্য এক হতে পারে না। পুলিশ একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান। তিনি কিভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলে।

তিনি বলেন, এমন এক সময়ে বাস করছি যেখানে অন্যায়, অপরাধীর ও অত্যাচারীর বিরুদ্ধে কথা বলা পাপ। কিন্তু যারা টাকা পাচার করে, জুয়ার ক্যাসিনো বসায়, নানা অপকর্মের সাথে যুক্ত তারা ক্ষমতাসীন দলের লোক হওয়ার কারণে সকল জায়গা থেকে পার পেয়ে যায়।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img