ইরানের শাসনব্যবস্থা এরইমধ্যে পরিবর্তন হয়ে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, যুদ্ধের প্রথম দিনগুলোতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যার মাধ্যমে ইরানে ইতোমধ্যেই ‘শাসন পরিবর্তন’ ঘটেছে।
দ্য ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেন।
ট্রাম্প বলেন, ‘আমরা যাদের সঙ্গে কাজ করছি তারা সম্পূর্ণ ভিন্ন একটি গোষ্ঠী… তারা অত্যন্ত পেশাদার।’
তিনি বলেন, ‘খামেনির ছেলে হয় মারা গেছেন অথবা তার অবস্থা অত্যন্ত গুরুতর। আমরা তার কোনো খবরই পাইনি। তিনি মারা গেছেন।’
তিনি আরো বলেন, তার বিশ্বাস ইরান সম্ভবত আমেরিকার সঙ্গে একটি চুক্তিতে আসবে।
সূত্র: বিবিসি










