spot_img

হেফাজত মহাসচিব আল্লামা সাজিদুর রহমানের সহধর্মিণীর ইন্তেকাল

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানের সহধর্মিণী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।

সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মরহুমা শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে (সিকেডিইউ) চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার প্রত্যেক ছেলে আলেম ও হাফেজে কুরআন।

মরহুমার ইন্তেকালে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তিনি বলেন, মরহুমার ইন্তেকালে একটি ধর্মপ্রাণ পরিবারে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। তিনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, যেন আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই শোক ধৈর্যের সঙ্গে বহন করার তাওফিক দান করেন।

এছাড়া জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, মরহুমার জানাজা বাদ জোহর জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়ার মাঠে অনুষ্ঠিত হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ