চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার মুহতামিম মুফতী আবু তাহের নদভী কাসেমী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (৩০ মার্চ) দুপুর ১টা ৩০ মিনিটে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
তার ইন্তেকালের খবরে পটিয়া মাদরাসাকেন্দ্রিক আলেম-ওলামা, ছাত্র ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। প্রথমে জানাজার সময় পরে জানানো হবে বলা হলেও পরে মাদরাসা কর্তৃপক্ষ জানায়, আজ রাত ১১টা ৩০ মিনিটে জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসা প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে।











