spot_img
spot_img

ইরান নামে কোনো দেশ থাকবে না: ট্রাম্প

ইরান নামে কোনো দেশ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি চান না ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক।

তিনি বলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা না ছাড়ে, তাহলে দেশটি ‘টিকেই থাকবে না।

রোববার (২৯ মার্চ) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘তারা এখন বিপর্যস্ত। তারা পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে। তারা আমাদের কাছে সবকিছু তুলে দেবে। আমরা যা যা করতে চাই, তারা তার সবই করবে এবং জানেন কি? তারা হয়তো আবার একটি মহান দেশ গড়বে। কিন্তু যদি তারা তা না করে, তাহলে তাদের কোনো দেশ থাকবে না। তাদের কোনো দেশই থাকবে না।’

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে টোল আদায়ে ইরানের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, বিষয়টি সত্য কি না, তিনি যাচাই করবেন। তবে এমন কিছু হলে আমেরিকা দ্রুত তা বন্ধ করে দিতে পারবে।

তিনি বলেন, ‘আমরা দুই মিনিটের মধ্যেই এটি বন্ধ করে দিতে পারি, এত দ্রুত যে আপনি অবাক হয়ে যাবেন।’

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ