spot_img

ড. আহমদ আবদুল কাদেরসহ গ্রেফতারকৃত আলেমদের অবিলম্বে মুক্তি দিন: খেলাফত মজলিস

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তিনি সহ গ্রেফতারকৃত আলেমদের নি:শর্ত মুক্তির দাবি জানিয়েছে খেলাফত মজলিস।

আজ শুক্রবার (৩০ এপ্রিল) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ ইসহাক এই দাবি জানান।

তিনি বলেন, ড. আহমদ আবদুল কাদের একজন বর্ষিয়ান ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। জ্বালাও-পোড়াওয়ের রাজনীতির সাথে তাঁর দূরতম সম্পর্কও নেই। খেলাফত মজলিস নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তি হয়ে সরকার ড. আহমদ আবদুল কাদেরকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে।

অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ ইসহাক বলেন, রমজান মাসে একজন সম্মানিত ব্যক্তিকে অন্যায়ভাবে কষ্ট দিচ্ছে। আমরা অবিলম্বে ড: আহমদ আবদুল কাদেরের নি:শর্ত মুক্তি দাবি করছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ