spot_img
spot_img

গাজ্জা যুদ্ধে এ পর্যন্ত ৩৪ হাজার ৫৩৫ ফিলিস্তিনি শহীদ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় গত অক্টোবর থেকে প্রায় সাত মাস ধরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর অব্যাহত হামলায় শহীদের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৫৩৫ জন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরাইলী বাহিনীর হামলায় আরো ৪৭ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার মধ্যদিয়ে এ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজ্জায় মোট ৭৭ হাজার ৭০৪ জন আহত হয়েছে।

গাজ্জায় বিধ্বস্ত ভবনগুলোর নিচে চাপা পড়েছে ১০ হাজারের বেশি লাশ। যার ফলে নানা ধরনের রোগব্যাধি ও মহামারি বিস্তার লাভের আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) গাজ্জার বেসামরিক প্রতিরক্ষা এক টুইট বার্তায় এ কথা জানিয়েছে।

এতে বলা হয়েছে, ইসরাইলী আগ্রাসনে বিধ্বস্ত হয়েছে গাজ্জারে শত শত ভবন। এসব ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি। তাদের লাশ থেকে নানা ধরনের রোগব্যাধি ও মহামারি বিস্তার হতে শুরু করেছে। বিশেষ করে গ্রীষ্ম শুরু হয়ে যাওয়া এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে লাশে দ্রুত পঁচন ধরে যাচ্ছে।

সূত্র : এএফপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ