spot_img
spot_img

ফিলিস্তিনি নেতাদের যে-ই হত্যা করুক, ক্ষেপণাস্ত্রের বৃষ্টি পড়বে ইসরাইলে: ইসলামি জিহাদ

ফিলিস্তিনি নেতাদের হত্যার ব্যাপারে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল সম্প্রতি যে হুমকি দিয়েছে তার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন অবরুদ্ধ গাজা উপত্যকার অন্যতম প্রধান প্রতিরোধকামী সংগঠন ইসলামী জিহাদের নেতা জিয়াদ আল-নাখালা।

তিনি বলেছেন, যে-ই আমাদের নেতাদের হত্যা করুক না কেন তেল আবিবের ওপর ক্ষেপণাস্ত্র বৃষ্টিবর্ষণ করে আমরা তার জবাব দেব।

ইসরায়েল এর আগে বিভিন্ন সময় ফিলিস্তিনের শীর্ষ পর্যায়ের নেতাদের হত্যা করেছে এবং নতুন করে ফিলিস্তিনি নেতাদের হত্যার হুমকি দিয়েছে।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়ার পর ইসরায়েল ফিলিস্তিন নেতাদের গুপ্ত হত্যার হুমকি দেয়। গাজা যুদ্ধে ফিলিস্তিনিরা ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে চার হাজারের বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে বাধ্য হয়ে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করে যুদ্ধে হেরে যাওয়া ইহুদিবাদী ইসরাইল। তবে ফিলিস্তিনি নেতাদের গুপ্ত হত্যার হুমকি অব্যহত রয়েছে।

এই হুমকির জবাবে জিয়াদ আল-নাখালা বলেন, পাপিষ্ট শত্রুরা যা মনে করেছে আমরা তার চেয়ে বর্তমানে অনেক বেশি শক্তিশালী। প্রতিরোধকামী সংগঠনগুলো চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত তাদের লড়াই অব্যাহত রাখবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ