spot_img

নির্বাচনের আগে ত্রাসের রাজত্ব কায়েম করা হচ্ছে: মির্জা ফখরুল

নির্বাচনের সময় এগিয়ে আসায় হামলা-মামলা করে সরকার দেশে ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৯ মে) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবাষির্কীতে তার কবরে ফুল দেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় মির্জা ফখরুল বলেন, নির্যাতন আর মামলা দিয়ে আন্দোলন দমন করা যাবে না। নির্বাচনের সময় যত কাছাকাছি আসবে আন্দোলনও ততই বেগবান করা হবে।

বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুশিয়ারী দিয়ে আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।

তিনি বলেন, নেতা-কর্মীদের নামে মামলার সংখ্যা বাড়াতে না চাইলে এখনই রুখে দাঁড়াতে হবে। রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র ফেরাতে হবে।

তিনি আবারও বলেন, এই সরকারের অধীনে কোনো জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না। তাদের অবিলম্বে পদত্যাগ করে নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা দিতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ