spot_img

চার পাকিস্তানিকে হত্যা করল ইরানের সীমান্তরক্ষী বাহিনী

ইরানের সীমান্তরক্ষী বাহিনী গুলি করে চার পাকিস্তানিকে হত্যা করেছে। পাকিস্তানিদের বহন করা একটি গাড়িতে ইরানের সীমান্তরক্ষীরা গুলি চালালে এতে চারজন নিহত এবং দুইজন আহত হন।

গতকাল বুধবার (২৯ মে) বেলুচিস্তান প্রদেশের মাশকেলের সীমান্ত গ্রামের কাছে এই ঘটনা ঘটে।

স্থানীয় সরকারি প্রশাসক সাহেবজাদা আসফান্দ বলেছেন, ‘কেন ইরানি বাহিনী গুলি চালাল তা স্পষ্ট নয়।’

স্থানীয় পুলিশ বলেছে, চারজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় তেহরান বা পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উভয় পক্ষের নিরাপত্তা বাহিনী প্রায়ই এই অঞ্চলে কর্মরত চোরাকারবারি এবং বিদ্রোহীদের গ্রেপ্তার করে।

পাকিস্তানের সামরিক বাহিনী ইরানের অভ্যন্তরে প্রবেশ করে কথিত ‘উগ্রবাদী’ আস্তানাগুলোকে লক্ষ্য করে গত ১৮ জানুয়ারি হামলা চালিয়েছিল। তেহরানও এ ঘটনার আগের দিন একই ধরনের হামলা চালিয়েছিল। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়।

সূত্র : আরব নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ