spot_img
spot_img

সংসদীয় ক্যুর মাধ্যমে আমাকে প্রধানমন্ত্রী বানানোর প্রস্তাব দেওয়া হয়েছিল : কর্নেল অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম বলেছেন, ১৯৯৬ সালে সংসদীয় ক্যুর মাধ্যমে তাকে প্রধানমন্ত্রী বানানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত তিনি সেই প্রস্তাবে রাজি হননি।

পাবলিক ইনভেস্টিগেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

কর্নেল অলি বলেন, “১৯৯৬ সালে আওয়ামী লীগের ১৪৩ জন এমপি ও বিএনপির ৪০ জন মিলে মোট ১৮৩ জন একটি সংসদীয় ক্যু করতে চেয়েছিল। তারা আমাকে প্রধানমন্ত্রী বানানোর প্রস্তাব দিয়েছিল। প্রথম দুই দিন আমি রাজি হয়েছিলাম। কিন্তু তৃতীয় দিনে আর রাজি হইনি।”

তিনি বলেন, “সেদিন আমি বলেছিলাম, এমন বেইমানি ও মুনাফেকি আমি বেগম জিয়ার সঙ্গে করতে পারব না।”

অলি আহমদ বলেন, ওই সময় এমপিরা সংসদে একটি বিল আনতে চেয়েছিলেন। সেই বিলের মাধ্যমেই মূলত সংসদীয় ক্যু করতে চেয়েছিলেন তারা।

ছয়বার সংসদ সদস্য নির্বাচিত ও তিনবার মন্ত্রী হওয়া এই রাজনীতিক আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাতে চেয়েছিলেন। তার ভাষায়, জিয়াউর রহমান বলেছিলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হবে। তবে পরে কয়েকজন মন্ত্রী তার বিরুদ্ধে কান ভারী করায় তিনি আর স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেননি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন কর্নেল অলি। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে তার এমপিদের সামাল দিতে হবে। তিনি যদি তা করতে না পারেন, তাহলে প্রধানমন্ত্রী নিজেই বিপদে পড়বেন।

এলডিপি চেয়ারম্যান বলেন, এমপিদের কাজ আইন প্রণয়ন করা। কিন্তু এখন অনেক ক্ষেত্রে এমপিদের সঙ্গে ডিসি-এসপিদের থাকতে হচ্ছে। রাজনৈতিক মিটিংয়ে প্রশাসনের কর্মকর্তাদের রাখা কোনোভাবেই ঠিক নয়।

তিনি বলেন, প্রশাসনকে সব সময় এমপিদের প্রভাব থেকে দূরে রাখতে হবে। তাহলেই মানুষ ন্যায়বিচার পাবে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে একাধিক সোর্স আছে। সেগুলো কাজে লাগিয়ে এলাকায় কী হচ্ছে, কারা অত্যাচার করছে, কারা চাঁদাবাজি করছে, এসব বিষয়ে রিপোর্ট নেওয়া উচিত। এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া প্রধানমন্ত্রীর দায়িত্ব।

অলি আহমদ বলেন, এ ধরনের পাঁচ-দশজন এমপিকে জেলে দিলে বিএনপির কোনো ক্ষতি হবে না।অলি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ