spot_img

মসজিদে নামাজ আদায়ের ব্যাপারে সিদ্ধান্ত দেবে ধর্ম মন্ত্রণালয়

করোনা ভাইরাস প্রতিরোধে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত মানুষের সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন বলা হয়েছে, জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহোত্তর অনুষ্ঠান (ওয়ালিমা), জন্মদিন, পিকনিক রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ থাকবে।

তবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদে নামাজের বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ