করোনা সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী বৃহস্পতিবার (১ জুলাই) শুরু হতে যাওয়া ৭ দিনের লকডাউনের আওতামুক্ত থাকবে আইন-শৃঙ্খলা এবং জরুরি পরিষেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
বুধবার (৩০ জুন) জারি করা প্রজ্ঞাপনে এ বিষয়ে উল্লেখ করা করা হয়েছে।
জরুরি পরিষেবাগুলোর মধ্যে রয়েছে‑ সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতিসহ অন্যান্য কৃষি পণ্য ও উপকরণ, খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহণ, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা, কোভিড-১৯ টিকা প্রদান, রাজস্ব আদায় সম্পর্কিত কার্যাবলী, বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি, ফায়ার সার্ভিস, সরকারি-বেসরকারি টেলিফোন ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, প্রিন্ট ও ইলেক্ট্রনিক গণমাধ্যম, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক পরিষেবা, ব্যাংক, ফার্মেসি ও ফার্মাসিউটিক্যাসলসহ অন্যান্য জরুরি অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসগুলোর কর্মচারী ও যানবাহন।
নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক, লরি, কাভার্ড ভ্যান, কার্গো ভেসেল।
পাশাপাশি বিমান, সমুদ্র, নৌ ও স্থল বন্দর এবং বন্দর সংশ্লিষ্ট অফিসগুলো এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।
সংশ্লিষ্টরা প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে যাতায়াত করতে পারবেন।











