গত ২৪ ঘন্টায় ৪০ ফিলিস্তিনিকে হত্যা করলো বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
শনিবার (২৯ জুন) গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গাজ্জায় গত ২৪ ঘন্টায় ৩টি গণহত্যা অভিযান পরিচালনা করেছে ইসরাইল। এতে ৪০ জন নিরস্ত্র ফিলিস্তিনি নির্মমভাবে শহীদ হোন ও আহত হোন ২২৪ জন। ফলে সর্বমোট শহীদের সংখ্যা বেড়ে ৩৭ হাজার ৮৩৪ এবং আহত ৮৬ হাজার ৮৫৮ জনে গিয়ে পৌঁছেছে।
সংবাদমাধ্যমের তথ্যমতে, যুদ্ধবিরতির উদ্দেশ্যে আন্তর্জাতিক ভাবে চাপ সৃষ্টি হলেও ফিলিস্তিন স্বাধীনতাকামীদের নেতৃত্ব দেওয়া ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শর্ত মেনে চুক্তিতে যেতে নারাজ ব্যর্থ ইসরাইল। এমনকি তাদের বিশ্বস্ত মিত্র আমেরিকার তৈরি করা প্রস্তাবনাও মেনে নিচ্ছে না বিশ্ব মানবতার শত্রু রাষ্ট্রটি। উল্টো দেশটির বিরুদ্ধে আনছে নানান অভিযোগ। চাপ প্রয়োগ করছে গাজ্জায় গণহত্যা চালিয়ে যেতে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সহায়তা অব্যাহত রাখার।
সূত্র: আল জাজিরা











