spot_img
spot_img

ইসরাইলের তৈরি যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে হামাসকে চাপ দিচ্ছে আমেরিকা

মার্কিন সরকার ইসরাইলের প্রস্তাবিত একটি যুদ্ধবিরতির পরিকল্পনা মেনে নেয়ার জন্য হামাসকে চাপাচাপি করছে বলে জানিয়েছেন সংগঠনটির সিনিয়র নেতা ওসামা হামদান।

তিনি বলেন, “মার্কিন প্রশাসন ইসরাইলি যুদ্ধবিরতির প্রস্তাবকে অবিকৃত রেখে তা হামাসকে মেনে নেয়ার জন্য চাপাচাপি করছে। এটি হচ্ছে নিজের নোংরা চেহারাকে সৌন্দর্য প্রদানের লক্ষ্যে এই প্রশাসনের একটি অপচেষ্টা।”

ওসামা হামদান শনিবার (৩০ জুন) রাতে লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হামদান আরো বলেন, “আমরা আবারও ঘোষণা করছি, আমরা যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে আন্তরিক; তবে তা হতে হবে স্থায়ী এবং সকল ইসরাইলি সেনা প্রত্যাহার করতে হবে। এরপরই দু’পক্ষের বন্দি বিনিময় চুক্তি হবে।”

ইহুদিবাদী ইসরাইল গত বছরে ৭ অক্টোবর থেকে গাজ্জায় যে ভয়াবহ গণহত্যা চালিয়ে আসছে তাকে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দিয়েছে মার্কিন সরকার। আমেরিকা অস্ত্রের চালান না পেলে বহু আগে তেল আবিবকে গাজ্জায়  গণহত্যা বন্ধ করতে হতো। যুদ্ধের ময়দানে ইসরাইলের পক্ষ অবলম্বন করা সত্ত্বেও যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার চেষ্টা করছে মার্কিন সরকার।

হামাস গাজ্জায় যে যুদ্ধবিরতি চায় সেটি হতে হবে স্থায়ী এবং উপত্যকা থেকে সকল ইসরাইলি সেনা প্রত্যাহার করতে হবে। কিন্তু ইহুদিবাদী সরকার গাজ্জায় আটক তার পণবন্দিদের মুক্ত করে নিতে সাময়িক যুদ্ধবিরতি দিতে চায়। ইসরাইলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরাসরি বলে দিয়েছেন, পণবন্দিদের মুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ হবে না বরং হামাসকে তার ভাষায় ‘ধ্বংস করে’ গাজ্জা আগ্রাসন বন্ধ হবে।

তবে হামাসের পক্ষে তাকে ধ্বংস করার এই হুমকি মেনে নিয়ে ইসরাইলি পণবন্দিদের মুক্ত করা সম্ভব নয়। এ কারণে গাজ্জায় যুদ্ধবিরতির আলোচনা বর্তমানে অচল অবস্থায় পড়ে আছে। কিন্তু ভেতরে ভেতরে ইসরাইলের মনোবাসনা পূরণ করার জন্য মার্কিন সরকার যে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে তা ওসামা হামদানের বক্তব্যে স্পষ্ট হলো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ