রবিবার | ২২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

সরকারি অফিসে পার্টটাইম চাকরি দিতে চাই শিক্ষার্থীদের: আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সরকারি বিভিন্ন দপ্তরে পার্টটাইম চাকরির সুযোগ দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের।

শনিবার (২৮ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বার্তায় এ কথা জানান তিনি।

ফেসবুক বার্তায় আসিফ মাহমুদ বলেন, আমরা সরকারের বিভিন্ন অফিসে পার্টটাইম চাকরিতে নিয়োগ দিতে চাই শিক্ষার্থীদের। বিভিন্ন দপ্তরে কিছু পদে ফুল টাইমে স্থায়ী নিয়োগ দরকার হয় না।

তিনি বলেন, পার্টটাইমে নিয়োগ দিলে সরকারের ব্যয়ও কমবে, শিক্ষার্থীদের আর্থিক স্বচ্ছলতাও আসবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ