spot_img
spot_img

আমেরিকা চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী আমেরিকা যদি তার অঙ্গীকার পালন করে, তাহলে ইরানও নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। খবর বার্তা সংস্থা মেহের।

পেজেশকিয়ান বলেন, ‘ইরানের নীতি যুক্তিনির্ভর হলেও প্রয়োজনে দেশের প্রতিরক্ষা হবে দৃঢ় ও কঠোর।’

তিনি বলেন, ‘সমঝোতা একতরফা বিষয় নয়। আমেরিকা যদি সমঝোতা স্মারক মেনে চলে, তাহলে আমরাও আমাদের অঙ্গীকার পূরণ করব।’

তিনি আরও বলেন, ‘অযৌক্তিক হুমকি ও ভিত্তিহীন চাপের মুখে আমাদের অবস্থান হলো যুক্তিবোধ ও মানবিক মর্যাদার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। তবে প্রয়োজন হলে আমরা দৃঢ় ও সাহসিকতার সঙ্গে নিজেদের রক্ষা করব।’

তার এই মন্তব্য এমন সময় এলো, যখন গত কয়েক দিনে ইরান ও আমেরিকার মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। এতে ১৮ জুন কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি চাপের মুখে পড়েছে।

রোববার আমেরিকার বিমান হামলার জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকার ওই হামলাকে যুদ্ধবিরতি চুক্তির ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ