spot_img

চীন থেকে এলো সিনোফার্মের ৩০ লাখ টিকা

চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা সিনোফার্মের ৩০ লাখ টিকা ঢাকায় এসেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে বেইজিং এয়ারপোর্ট থেকে বাংলাদেশ বিমানের তিনটি ফ্লাইটে এসব টিকা আসে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় প্রথম ফ্লাইট ১০ লাখ টিকা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। দ্বিতীয় ফ্লাইটে রাত সোয়া ১টায় আরো ১০ লাখ টিকা আসে। আর তৃতীয় ফ্লাইটটি আরো ১০ লাখ টিকা নিয়ে রাত সোয়া ৩টায় ঢাকায় পৌঁছায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ