রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শুক্রবার (২৯ জুলাই) সকাল ছয়টা থেকে শনিবার (৩০ জুলাই) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুই হাজার ৯২১ পিস ইয়াবা, ৪৪৫ গ্রাম ৮৪ পুরিয়া হেরোইন, ১০ কেজি ৫৬০ গ্রাম গাঁজা ও ১০৪ বোতল দেশিমদ উদ্ধার করা হয়। এছাড়া গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৬টি মামলা হয়েছে।











