spot_img
spot_img

যশোরে বিএনপি নেতা টিএস আইয়ুব গ্রেফতার

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ জুলাই) মধ্যরাতে বাঘারপাড়ার দরাজহাট ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের এক বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন জানান, বিএনপি নেতা টিএস আইয়ুবের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় পাঁচটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ছাতিয়ানতলা গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় বিএনপির নেতারা জানান, দলীয় নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগকালে পুলিশ টিএস আইয়ুবকে গ্রেফতার করে নিয়ে যায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ