spot_img

বিএনপির হারিকেন মিছিল দেখে মনে হয় নির্বাচনী প্রতীক বদলে গেল কিনা: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির হারিকেন নিয়ে মিছিল দেখে মনে হয় বিএনপির নির্বাচনী প্রতীক বদলে হারিকেন হয় গেল কিনা। আর জনগণ আশঙ্কায় আছে, হারিকেন কখন আবার পেট্রলবোমা হয়ে যায়। কারণ তারা তো মানুষের উপর পেট্রলবোমা নিক্ষেপ করেছে।

শনিবার (৩০ জুলাই) দুপুরে নীলফামারী জেলার জলঢাকা উপজলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন,দেশে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা চাই সব দলের অংশগ্রহণে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হোক। আমরা আশা করি, নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। তবে নির্বাচনের ট্রেন কারো জন্য দাঁড়িয়ে থাকবে না। ২০১৪ এবং ২০১৮ সালেও নির্বাচনের ট্রেন কারো জন্য দাঁড়িয়ে ছিল না। ২০২৪ সালের শুরুতেও নির্বাচনের ট্রেন কারো জন্য দাঁড়িয়ে থাকবে না।

বিএনপির সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, আসলে বিএনপিকে নির্বাচনভীতি পেয়ে বসেছে। কারণ ২০১৮ সালে সব দলের ঐক্য করে নির্বাচন করে তারা মাত্র পাঁচটি আসন পেয়েছিল। এজন্য তারা নির্বাচনকে ভয় পায় এবং নির্বাচন নিয়ে নানা বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। আমি বিএনপিকে অনুরোধ জানাবো, এই ধরনের বিভ্রান্তি না ছড়িয়ে বরং জনগণের কাছে যাওয়ার জন্য।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ