অবশেষে মুক্তি পেয়েছেন পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআইয়ের সিনিয়র নেতা আলী মুহাম্মদ খান।
শুক্রবার (২৮ জুলাই) পেশাওয়ার হাইকোর্ট এই পিটিআই নেতাকে মুক্তি দেওয়ার একটি নির্দেশনা জারি করে।
হাইকোর্টের নির্দেশে মুক্তি পেয়ে আলী মুহাম্মদ খান সরাসরি বাড়িতে চলে যান। উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিকদের সাথে সাক্ষাতে রাজি হননি তিনি।
এর আগে জামিনে মুক্ত হয়েও বারবার কারাফটক থেকে গ্রেফতারীর বিড়ম্বনায় ভুগতে হয়েছে তাকে। জামিন পাওয়া সত্ত্বেও তাই ৮০দিন কারাভোগ করতে হয়েছে এই পিটিআই নেতাকে। এমনকি ২দিন পূর্বেও পেশাওয়ারের উপ কমিশনারের আদেশে ৩ এমপিও-র আওতায় কারাফটক থেকে পুন:গ্রেফতার করা হয়েছিলো তাকে।
তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও দূর্নীতির অভিযোগ আরোপ করেছিলো পাকিস্তানের শাহবাজ সরকার।
সূত্র: এআরওয়াই নিউজ










