জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের কর্মী সম্মেলনে বড় ধরণের বোমা হামলার ঘটনা ঘটেছে।
রবিবার (৩০ জুলাই) পাকিস্তানের আফগান সীমান্ত সংলগ্ন উপজাতি জেলা বাজুঢ়ে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটে।
বাজুঢ়ের জেলা স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা বলেন, বোমা হামলার ঘটনায় ডিএইচকে হাসপাতালে এখন পর্যন্ত ৪০ জনের মরদেহ আনা হয়েছে। ২০০ এর অধিক আহতকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আর গুরুতর আহতদের সেনাবাহিনীর হেলিকপ্টারে করে পেশাওয়ারে নিয়ে যাওয়া হয়েছে।
নিহতদের মধ্যে বাজুঢ়ের তাহসিলে খার অঞ্চলের জমিয়ত আমির মাওলানা জিয়াউল্লাহ জান ও তাহসিলে নাওয়াগাইয়ের জেনারেল সেক্রেটারি হামিদুল্লাহ হাক্কানির মরদেহ সনাক্ত করা হয়েছে।
এই ঘটনায় বেশ কয়েকজন সংবাদকর্মীও আহত হয়েছেন।
পাখতুনখার জমিয়ত মুখপাত্র মাওলানা আব্দুল জলিল জান বলেন, বিকাল আনুমানিক ৪টার দিকে মাওলানা লায়েক (দা:বা:) যখন সম্মেলনে বক্তৃতা দিচ্ছিলেন তখন বিকট শব্দে বোমা বিস্ফোরণ হয়। এসময় এমএনএ মাওলানা জামাল উদ্দিন, সিনেটর আব্দুর রশিদ, বাজুঢ়ের তাহসিলে খার অঞ্চলের জমিয়ত আমির মাওলানা জিয়াউল্লাহ জান ও তাহসিলে নাওয়াগাইয়ের জেনারেল সেক্রেটারি হামিদুল্লাহ হাক্কানি সম্মেলনে উপস্থিত ছিলেন। কিন্তু হামলায় আমির মাওলানা জিয়াউল্লাহ জান ও জেনারেল সেক্রেটারি হামিদুল্লাহ হাক্কানি হোন।
এই ঘটনায় সংগঠনটির আমির মাওলানা ফজলুর রহমান গভীর শোক প্রকাশ করেন দ্রুত সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবী জানান। নেতাকর্মীদের শান্ত থাকার আহবান জানান। আর হাসপাতালে গিয়ে আহতদের মধ্যে যাদের রক্তের প্রয়োজন তাদের রক্ত দেওয়ার দিকনির্দেশনা দেন।
সূত্র: জিও নিউজ










