spot_img
spot_img

নারীরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবে: আফগানের নতুন শিক্ষামন্ত্রী

তালেবান নিযুক্ত আফগানিস্তানের ভারপ্রাপ্ত উচ্চ শিক্ষামন্ত্রী আবদুল বাক্বী হক্কানী বলেছেন, নতুন আইনের অধীন আফগানিস্তানের নারীরা বিশ্ববিদ্যালয়ে যেতে ও পড়াশোনা করতে পারবেন। তবে এক্ষত্রে শরীয়াহ আইন অনুযায়ী মিশ্র ক্লাস নিষিদ্ধ হবে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়ে একসঙ্গে ক্লাস করতে পারবে না।

রবিবার (২৯ আগস্ট) এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আফগানিস্তানের মানুষ শরীয়াহ আইনের আলোকে মিশ্র নর-নারীর পরিবেশ ছাড়া নিরাপদে তাদের উচ্চশিক্ষা অব্যাহত রাখতে পারবেন।

তিনি আরও বলেন, ইসলাম, জাতীয় ও ঐতিহাসিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি যুক্তিসংগত ও ইসলামী পাঠ্যক্রম তৈরি করতে চাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ