spot_img
spot_img

আমেরিকার হামলায় জাপানের সামরিক ঘাঁটি ব্যবহারের অভিযোগ ইরানের

যুদ্ধে আমেরিকার পাশে দাঁড়ানোয় জাপানি সরকারকে জবাবদিহির মুখোমুখি করার জন্য দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

তিনি বলেন, জাপানের মাটিতে অবস্থিত এসব সামরিক স্থাপনা ব্যবহারের দায় জাপান সরকারের ওপরই বর্তায়।

রোববার (৩০ আগস্ট) ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্বাস আরাঘচি বলেন, জাপানের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক স্থাপনা অন্য দেশের বিরুদ্ধে হামলার কাজে ব্যবহারের বিষয়টি দুঃখজনক।

তিনি আরও বলেন, ‘আমেরিকান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইরানে হামলার উদ্দেশ্যে জাপানের মিসাওয়া বিমানঘাঁটি থেকে আমেরিকার এফ-১৬ যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। বিদেশে আমেরিকার সামরিক পদক্ষেপে জাপানের মাটি ও স্থাপনা ব্যবহারের বিষয়ে টোকিও সরকারের অবস্থান পরিষ্কার হওয়া জরুরি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ