আন্তর্জাতিক আইনে পূর্ব ভূমধ্যসাগরে নিজেদের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছে তুরস্ক। তবে ওই অঞ্চলগুলো নিজেদের বলে দাবি করে আসছে গ্রিস। এনিয়ে দুদেশের মাঝে উত্তেজনার মধ্যে গ্রিসকে অত্যাধুনিক যুদ্ধবিমান দিচ্ছে ফ্রান্স।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) গ্রিসের প্রধানমন্ত্রী কাইরিয়াকোস মিতসোকাতিসের সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর এ বিষয়ে চুক্তি সম্পন্ন হয়।
চুক্তি শেষে এক সংবাদ সম্মেলনে গ্রিসের প্রধানমন্ত্রী বলেন, ফ্রান্সের সঙ্গে পাঁচ বিলিয়ন ইউরোর প্রতিরক্ষা চুক্তি করেছে তার দেশ।
অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি ভেস্তে যাবার কয়েক সপ্তাহের মধ্যেই গ্রিসের সঙ্গে নতুন করে প্রতিরক্ষা চুক্তি করল প্যারিস। চুক্তি অনুযায়ী ফ্রান্স তাদের তৈরি ৮টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ সরবরাহ করবে গ্রিসকে। ২০২৬ সালের মধ্যে এসব যুদ্ধজাহাজ প্রবেশ করবে গ্রিসে। যার প্রথম চালান দেওয়া হবে ২০২৪ সালে।












