spot_img

জেলা আ. লীগের নতুন কমিটি বানরের পিঠা ভাগ: কাদের মির্জা

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে ‘বানরের পিঠা ভাগ’ বলে মন্তব্য করেছেন বসুরহাটের মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুকে লাইভে এসে এ মন্তব্য করেন তিনি।

কাদের মির্জা বলেন, জেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে কোনো গুণগত পরিবর্তন হয়নি। এটি অপরাজনীতির আরেকটি চমক। ওবায়দুল কাদেরদের মতো মেরুদণ্ডহীন নেতার নেতৃত্বের জন্য এ দলের প্রতি আর ভক্তি নেই। আমি বঙ্গবন্ধু-শেখ হাসিনাকে ভালোবাসি। তাদের গুণগান গেয়ে যাবো।

ওবায়দুল কাদেরকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে কাদের মির্জা বলেন, আমার দাবিগুলো মেনে নিবেন বলেছেন এবং আমার উপর হামলার বিচার করবেন বললেও কার্যকর কোনো ব্যবস্থা তিনি নেননি।

এর আগে আজ বৃহস্পতিবার নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে অধ্যক্ষ খায়রুল আনাম সেলিমকে আহ্বায়ক করা হয়েছে। তবে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটিতে রাখা হয়নি মেয়র আবদুল কাদের মির্জাকে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ