spot_img
spot_img

বাহরাইন সফরে গেলেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ বাহরাইন সফরে গেছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।

ওই বৃতিতে বলা হয়েছে— বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ইয়ার লাপিদ মানামায় গেছেন। বৃহস্পতিবার সেখানে ইসরাইলের দূতাবাস উদ্বোধন করার কথা রয়েছে। একই সঙ্গে ‘আশা করা হচ্ছে— বেশ কিছু দ্বিপক্ষীয় চুক্তিসই হবে।

বিবৃতিতে বলা হয়, এটি বাহরাইনে কোনো ইসরাইলি মন্ত্রীর প্রথম সরকারি সফর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ