আগামীকাল সদ্য প্রয়াত হেফাজতে ইসলাম বাংলাদেশের ও তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের তিন শীর্ষ মুরুব্বি শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী (রহ.), শায়খুল হাদীস আল্লামা জুনাইদ বাবুনগরী (রহ.) ও মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামী (রহ.) এর স্মরণে জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হবে।
আগামীকাল শুক্রবার (১ অক্টোবর) বাদ জুম’আর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এতে সভাপতিত্ব করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের আমীর আল্লামা নুরুল ইসলাম জিহাদী।
প্রোগ্রামটি যৌথভাবে সঞ্চালনার দায়িত্ব পালন করবেন হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী ও তাহাফফুজে খতমে নবুওয়ত এর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী।
এতে বক্তব্য রাখবেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের নেতৃবৃন্দসহ দেশের শীর্ষ উলামায়ে কেরাম। সংগঠনদ্বয়ের পক্ষ থেকে দেশের শীর্ষ এই আলেমত্রয়ের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দু’আ মাহফিল উপস্থিত হয়ে সফল করার উদাত্ত আহ্বান জানানো হয়েছে।












