spot_img
spot_img

ইউক্রেনে রুশ দখলদারিত্বকে কখনোই স্বীকৃতি দেবে না আমেরিকা : বাইডেন

সামরিক অভিযান শুরুর সাত মাসেরও বেশি সময় পর ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ায় যুক্ত করতে চলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্নও করেছে পুতিনের প্রশাসন। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনের ভূখণ্ড দখলের রাশিয়ার প্রচেষ্টাকে আমেরিকা কখনোই স্বীকৃতি দেবে না।

আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) চার ইউক্রেনীয় ভূখণ্ডকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার বলে ঘোষণা দিতে পুতিনের নির্ধারিত বক্তব্যের আগে বাইডেন এই মন্তব্য করেন।

ক্রেমলিন বলছে, সাম্প্রতিক গণভোটে লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া এবং খেরসন অঞ্চল রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে ভোট দিয়েছে। তবে ইউক্রেন এবং পশ্চিমারা এই ভোটকে জাল বলে উড়িয়ে দিয়েছে।

অবশ্য নতুন করে ইউক্রেনীয় ভূখণ্ড দখলে নেওয়ার ফলে রাশিয়ার ওপর এখন নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে আমেরিকা।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমি এই বিষয়ে খুব স্পষ্টভাবে বলতে চাই, ইউক্রেনের সার্বভৌম ভূখণ্ডে রাশিয়ার দখলদারিত্বকে কখনোই স্বীকৃতি দেবে না আমেরিকা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ