spot_img
spot_img

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ২৪০

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯১৬ জনে। এ সময়ে নতুন করে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫৫ জন মারা গেছে।

আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ১৫০ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০ জন। বর্তমান রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে এক হাজার ৪৪৮ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে ৪৬৮ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ হাজার ৯২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৪ হাজার ১২০ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ