spot_img
spot_img

বিজেপির বিরুদ্ধে লড়তে আমরা প্রস্তুত: মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, অভিন্ন ভারতে বিশ্বাস করি। একটা সুযোগ তৃণমূল কংগ্রেসকে দিন। নাগরিক সমাজ আমাদের দলে যোগ দিন। আপনারা আমাদের বিশ্বাস করলে, আমরা লড়তে তৈরি আছি। বিজেপির বিরুদ্ধে লড়তে আমরা প্রস্তুত। গোয়ার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় আমরা বদ্ধপরিকর। কোনওরকম বিভেদমূলক রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।

শুক্রবার (২৯ অক্টোবর) বিজেপিশাসিত গোয়ায় এক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

মমতা বলেন, গোয়াতে নতুন সকাল আনতে হবে। আমিও গোয়ার সন্তান। আমাকে বিমানবন্দরে কালো পতাকা দেখানো হয়েছে, আমি নমস্তে বলেছি। তৃণমূল কখনও আপস করে না, আমাদের পার্টি বিক্রি হওয়ার নয়।

তিনি বলেন, দুর্গাপুজো, কালীপুজো হয়, ইফতারে যাই, চার্চে প্রার্থনায় যোগ দিই। সংখ্যালঘুদের আমরা ভরসা দিই, আমরা ভাগাভাগির রাজনীতি করি না। দেশকে আমরা ভাগ করতে চাই না।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরাতে আমরা গেলে মারধর করা হচ্ছে। অসমে, উত্তর প্রদেশে আমার এমপিদের ঢুকতে দেওয়া হচ্ছে না। গোয়ায় আমার পোস্টার বিকৃত করে দেওয়া হয়েছে। এরকম করলে তো ওরা মুছে যাবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ