spot_img
spot_img

বাইতুল মোকাররমে মুহাম্মদ পাবলিকেশনের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে মুহাম্মদ পাবলিকেশনের প্রকাশনা উৎসব এবং লেখক, পাঠক, প্রকাশক ও শুভাকাঙ্ক্ষী মিলনমেলা।

আজ শনিবার (২৯ অক্টোবর) জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ সাহানে এই উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রব্বানী।

আরও উপস্থিত ছিলেন, লেখক ও মুহাদ্দিস মুহাম্মাদ যাইনুল আবিদীন, লেখক ডা. শামসুল আরেফিন শক্তি, ইনসাফ-এর সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, লেখক ও অনলাইন এক্টিভিস্ট মুশফিকুর রহমান মিনার, অনুবাদক আব্দুল্লাহ আল-ফারুক, মাসিক নকীব-এর নির্বাহী সম্পাদক জিয়াউল আশরাফ, গার্ডিয়ান পাব্লিকেশনের ম্যানেজিং ডিরেক্টর নূর মোহাম্মদ আবু তাহের, লেখক ও অনুবাদক আব্দুল্লাহ আল- মাসউদ প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ