spot_img
spot_img

মাহফিলে আলেমকে অসম্মান করায় বিএনপির সাবেক এমপিকে জুতা নিক্ষেপ

ওয়াজ মাহফিলে আলেমকে অসম্মান করায় কিশোরগঞ্জ-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব) আক্তারুজ্জামান রঞ্জনকে জুতা নিক্ষেপ করেছে উপস্থিত দর্শক। আলোচিত ইসলামিক বক্তা মুফতী আরিফ বিন হাবীবের গঠনমূলক বয়ানের অসম্মানজনকভাবে বিরোধিতা করায় এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে সাবেক এই এমপিকে।

শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের গচিহাটা কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

জানা যায়, এদিন সন্ধ্যায় মুফতী আরিফ বিন হাবীব পবিত্র কুরআন ও সহিহ্ হাদিসের রেফারেন্স দিয়ে বয়ান করছিলেন। এমন সময় সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান রঞ্জন মাইক হাতে নিয়ে অসম্মানজনকভাবে এই বয়ানের বিষয়ে আপত্তি তোলেন। একপর্যায়ে উপস্থিত জনতা তার প্রতি ক্ষিপ্ত হয়ে জুতা নিক্ষেপ করা শুরু করেন।

জুতা নিক্ষেপের বিষয়টিকে গণমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে অস্বিকার করেছেন সাবেক এই এমপি। তবে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওতে জুতা নিক্ষেপের বিষয়টি স্পষ্ট দেখা গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ