বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

গত ৩ সপ্তাহে গাজ্জায় ৪৭টি মসজিদ ও ৭টি গির্জা ধ্বংস করেছে ইসরাইল

ইহিদবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বোমা হামলায় ফিলিস্তিনের গাজ্জায় ৪৭টি মসজিদ শহীদ হয়ে গেছে। এছাড়া ধ্বংস হয়ে গেছে ৭টি গির্জাও। গত ৭ অক্টোবর থেকে চালানো অবিরাম হামলায় এসব মসজিদ ও গির্জা ধ্বংস হয়।

টানা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। মসজিদ, গির্জা ছাড়াও ইসরাইলের নির্বিচার এই হামলা থেকে বাদ যাচ্ছে না স্কুল, হাসপাতালের মতো বেসামরিক অবকাঠামোগুলোও।

সোমবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজ্জায় ইসরাইলের চলমান বিমান হামলায় অবরুদ্ধ এই ভূখণ্ডটির ৪৭টি মসজিদ এবং সাতটি গির্জা ধ্বংস হয়ে গেছে বলে গাজ্জার প্রশাসন জানিয়েছে। গাজ্জার মিডিয়া অফিস জানিয়েছে, গত তিন সপ্তাহ ধরে চলা এসব হামলায় ২০৩টি স্কুল এবং ৮০টি সরকারি অফিসও ধ্বংস করা হয়েছে।

গাজ্জার মিডিয়া অফিসের পরিচালক সালামা মারুফকে উদ্ধৃত করে আল জাজিরা আরবি বলেছে, ব্যাপক বোমা হামলার কারণে গাজ্জার ২ লাখ ২০ হাজার আবাসন ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৩২ হাজার ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

এর আগে গাজ্জা প্রশাসনের মিডিয়া অফিস জানিয়েছিল, ইসরাইলের সেনাবাহিনী সেখানকার একটি অর্থোডক্স সাংস্কৃতিক কেন্দ্র এবং একটি স্কুলে বোমা হামলার হুমকি দিয়েছে। ইসরাইলি হামলার কারণে দেড় হাজারেরও বেশি বাস্তুচ্যুত মানুষ এখানে আশ্রয় নিয়েছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ