দেশের অন্যতম আলেমেদ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব, খিলগাঁওস্থ আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস, দারুল উলুম হাটহাজারী ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মজলিসে শুরার অন্যতম সদস্য আল্লামা নুরুল ইসলাম এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ (একাংশ) এর নেতৃবৃন্দ।
সোমবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় সংগঠনটির নেতৃবৃন্দ এ শোক প্রকাশ করেন।
শোক বাণীতের নেতৃবৃন্দ বলেন, আল্লামা নুরুল ইসলাম জিহাদি রহ. জীবনের শেষ দিন পর্যন্ত দ্বীনের খেদমতে নিয়োজিত ছিলেন। খুব বিচক্ষণতা ও দক্ষতার সাথে আলেম-উলামাদের স্বার্থ রক্ষায় কাজ করে গেছেন। তাঁর ইন্তেকালে জাতি একজন কর্মবীরকে হারালো। তাঁর শূন্যস্থান সহজে পূরণ হবার নয়।
নেতৃবৃন্দ মহান রাব্বুল আলামিনের দরবারে তাঁর রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় শোক জানান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, নির্বাহী সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, মহাসচিব হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, সিনিয়র সহ-সভাপতি মুফতি শেখ মুজিবুর রহমান, সহ-সভাপতি মাওলানা শহিদুল ইসলাম আনসারী, মাওলানা নুরুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল হক কাওছারী ও সহকারী মহাসচিব মাওলানা রশিদ বিন ওয়াক্কাস প্রমুখ।










