spot_img

দুপুরে নয়াপল্টনে বিএনপির সমাবেশ

সাবেক সরকার প্রধান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর ১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা বিভাগীয় সমাবেশ হবে।

এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশের জন্য এরই মধ্যে দলীয় কার্যালয়ের সামনে সড়কে ট্রাকের অস্থায়ী মঞ্চ তৈরি করা হচ্ছে। এর আগে গতকাল রাতেই ঢাকা মহানগরের দুই শাখার শীর্ষ নেতারা মঞ্চ নির্মাণের জন্য যাবতীয় নির্দেশনা দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ