spot_img

আল্লামা নুরুল ইসলামের ইন্তেকালে খিদমাহ ফাউন্ডেশনের গভীর শোক প্রকাশ

দেশের অন্যতম আলেমেদ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব, খিলগাঁওস্থ আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস, দারুল উলুম হাটহাজারী ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মজলিসে শুরার অন্যতম সদস্য আল্লামা নুরুল ইসলাম এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেছে খিদমাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ।

সোমবার (২৯ নভেম্বর)গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় খিদমাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী এই শোক ও সমবেদনা জানান।

শোকবাণীতে তিনি বলেন, মাওলানা জিহাদী রহ. কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার আন্দোলনের অন্যতম অগ্রসেনানী ছিলেন। পাঁচ দশক যাবত কোরআন-হাদিসের খেদমতে নিরলসভাবে করেছেন। হাজার হাজার হাফেজ ও আলেমের উস্তাদ ছিলেন। তিনি অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে আলেম-উলামার ন্যায্য দাবি-দাওয়া আদায়ের কাজ করে গেছেন। জাতি তাঁকে চিরদিন স্মরণ রাখবে। তাঁর ইন্তেকালে মুসলিম উম্মাহর অপূরণীয় ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়।

মুফতি ইমরানুল বারী সিরাজী আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মরহুম আল্লামা নুরুল ইসলামের ইলমি ও দ্বীনি খেদমতকে কবুল করে জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ