আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হাওয়া ভবনের নির্দেশে প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলো তাদের নেতার পৃষ্ঠপোষকতায়। জিয়ার সম্মতি ছাড়া এটি সম্ভব ছিল না। অথচ আওয়ামী লীগতো ষড়যন্ত্র করেনি। রাজনীতিতে অলঙ্ঘনীয় দেয়াল বিএনপি সৃষ্টি করেছে। বরং বেগম জিয়াকে দণ্ড স্থগিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলের বাইরে এনে, বাসায় থাকার ব্যবস্থা করেছেন।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে যে আইনের জটিলতার সৃষ্টি হয়েছে, সেজন্য আওয়ামী লীগ দায়ী নয়। এটি তত্ত্বাবধায়ক সরকারের দেয়া মামলা উল্লেখ করে তিনি বলেন, মামলায় বেগম জিয়ার শাস্তি হয়েছে। সুতরাং আইনতো তাকে মানতে হবে। মানবিকতা যা করার সেটি করা হয়েছে।










